আখাউড়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা, স্টেশনে প্রতিবাদ মিছিল

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের মুক্তমঞ্চের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের সড়কবাজার হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা আখাউড়া রেলওয়ে স্টেশনে গিয়ে প্রতিবাদ মিছিল করেন।

শোভাযাত্রায় পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের ‘আপা আপা করিস নারে, তোদের আপা আইবো না রে’ স্লোগান দিতে দেখা যায়। শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পরিবহন শ্রমিক হত্যাসহ সহিংসতার প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন