কুমারখালীতে ট্রাক-নছিমনের সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় জিসান (২৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কাজীপাড়া এলাকায় গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার শওরাতলা গ্রামের বদরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে এসে নছিমনটিকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক জিসান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর ট্রাক ও নছিমনটি চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন আটক করা হয়েছে।চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন