‎আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
‎
‎নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, ‘রাতে আমরা দায়িত্ব শেষে চলে গিয়েছিলাম। ফজরের সময় এসে দেখি, ট্রাফিক বক্সের ভেতরে আগুন দেওয়া হয়েছে। এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে আছে। কয়েকটি চেয়ারও পুড়ে গেছে। এ কারণে এখন আমরা সেখানে বসতে পারছি না।’
‎
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন জায়গা থেকে মোট আটজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন