সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা, আতঙ্কে অসুস্থ বাবা-মা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। তবে পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাড়িতে মাহিন সরকারের অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। মাহিন সরকার তখন ঢাকায় ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তিনি লেখেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বাড়িতে তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। তিনি এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন