লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে৷ গত ২৪ ঘণ্টায় এই মহাসড়ক হয়ে যমুনা সেতু দিয়ে ২২ হাজার ৯৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৩শ’ টাকা।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি চললেও জেলায় এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। এদিকে জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম চলে। স্কুল-কলেজ ও আদালত প্রাঙ্গণে অন্যান্য দিনের মতোই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতই। ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।

এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর দেখা যায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে দেখা গেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ২২ হাজার ৯৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১১ হাজার ৯৫৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ২শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ১৪ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ১শ’ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, লকডাউনে মহাসড়কে তেমন প্রভাব পড়েনি। অন্যন্য দিনের মতোই যানবাহন স্বাভাবিক ছিলো। তবে দিনে যানবাহন কম চলছেও রাতে যানবাহনের সংখ্যা বেশি ছিলো।

পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন