মৌলভীবাজার সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা

বৈরী আবহাওয়ার সুযোগে আবারও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ২০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটালিয়নের তৎপরতায় তা সাথে সাথেই প্রতিহত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মৌলভীবাজার জেলার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এর মধ্যে নারী ও পুরুষ ছিলেন, তবে তাড়া বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার সকাল পর্যন্ত তাদের সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে বসে থাকতে দেখা গেছে।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন পুশইনের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির সুযোগে এই প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু বিজিবির টহল দল তৎপর থাকায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে, বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন এ গঠনার পর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আর জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন