গাজীপুরের কালিয়াকৈরে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেপ বল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। বাংলাদেশ টেপ বল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হলো।
আয়োজক সূত্রে টেপ বল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল জানান,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী সাইদুল আলম বাবুল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে রয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ এন এম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নিউ শফিপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল ইসলাম, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ার, নিমন্ত্রণ কনভেনশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম খান এবং শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে সভাপতিত্ব করবেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে টেপ বল ক্রিকেটের প্রসার ঘটবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন


