সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা

দলীয় শৃঙ্খলাভঙ্গ, এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হওয়ায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছিল সিরাজগঞ্জ জেলা বিএনপি। তবে লিখিত মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করায় তার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এর আগে উপজেলা বিএনপির এক নেতাকে মারধর ও চাঁদাবাজির মামলার ঘটনায় আজাদ হোসেনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। পরে তিনি এ বিষয়ে মুচলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে সাংগঠনিক নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং তার ভাইয়েরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাতে সম্পৃক্ত না হওয়ার শর্তে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। তার লিখিত জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় গত ৮ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে স্থগিতাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন