রাজশাহী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ০২টি অবৈধ বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর২৬) রাতে জেলার গোদাগাড়ী থানাধীন সারইল এলাকায় মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবি পুলিশ। ওই সময় তারা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ০২ (দুই) জন ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করে কর্তব্যরত পুলিশ। ওই সময় সন্দেহভাজন অটোরিক্সা কে সিগন্যাল দিয়ে থামানো হয়। ঘটনস্থল থেকে অটোরিক্সার ০২ (দুই) জন যাত্রী নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। কিন্ত ডিবি পুলিশ অভিযুক্ত মো: শাহীন আলী এবং মোছাঃ পিংকি খাতুনদ্বয়ের বিধি মোতাবেক দেহ তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলো মোঃ শাহীন আলী (৩৮) এবং মোছাঃ পিংকি খাতুন (২৮)। মোঃ শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেরে এবং মোছাঃ পিংকি খাতুন একই জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে। অপর পলাতক অভিযুক্ত মোঃ শাহীন (৫৬) সে শিবগঞ্জ থানাধীন কালিগঞ্জ গ্রামের পিতা-ভিকুর ছেলে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন গনমাধ্যমকে জানান, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে ডিবির (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ ওই অভিযান পরিচালনা করেন। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা
সা/


