ঘাটাইলে মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা দিল নিউ জার্নি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে নিউ জার্নি বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কেউ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শাহপুর বাসস্ট্যান্ড এলাকার সোনার তরী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে ‘মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জার্নি বাংলাদেশ লিমিটেডের শিক্ষা প্রকল্পের পরিচালক মো. মাসুদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নিউ জার্নি বাংলাদেশের ঘাটাইল এরিয়া অফিসার ইনচার্জ শাহরিয়ার শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসান আলী, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং উপকারভোগী শিক্ষার্থীরা। উপস্থিত ২৫টি প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের হাতে ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়। এ জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন