হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যান

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে তিনি স্থলবন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো ও ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি জানান,হিলি বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। তাই এই বন্দরের সক্ষমতা বিষয়ে তদারকি করার জন্যই মূলত আজকের এই পরিদর্শন। যত দ্রুত সম্ভব এই বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক একটি যাত্রী ছাউনি করা হবে এবং সেটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। দ্রুত হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, হামিকপুম উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ মোঃ জাকারিয়া হোসেন, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অনেকে।

পড়ুন : গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি: সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন