নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নাই। পাশাপাশি ওই ঘটনায় কোনো হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

মূলত নড়াইল জেলায় ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা হত্যার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত আসামি দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন