শ্রীপুরে ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদা ছড়ি বিতরণ

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উদ্‌যাপন উপলক্ষে ৫০জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার(২১ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী জাগরণ সংস্থার উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী জাগরণ সংস্থার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সাবেক ছাত্রনেতা ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান এবং নাগরিক উন্নয়ন সংগঠনের সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ, মো. নাজমুল কবির এবং উপদেষ্টা স্বপন কুমার দাস, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্যসচিব রাহাত হাসান জুয়েল ও পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক রনি খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সাদা ছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করে তাঁদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

পড়ুন : গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি: সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন