হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে আবারও আমিনুল ইসলাম নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শহর ১৩ টি উপজেলা শাখার ২০২৭ ২০২৮ সালের জন্য নবনির্বাচিত উপজেলা আমীরগনের তালিকা প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় মাওলানা মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ নভেম্বর) দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে শপথ বাক্য পাঠ করা হয়।

নবনির্বাচিত জেলা আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মোঃ আফতাব উদ্দিন মোল্লা।

আরও উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, নবনির্বাচিত জেলা সেক্রেটারি মোঃ রাজিবুর রহমান পলাশ, জেলা সহসেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত সহ জেলা কর্মপরিষদের সদস্য বৃন্দ।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় মাওলানা মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ায় অত্র উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাওলানা মোঃ আমিনুল ইসলাম ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আছেন। একই সাথে বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করে আছেন। ইতিপূর্বে তিনি হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দ্বায়িত্ব পালন করে আছেন এবং আগামী হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে আবারও তাঁকে দলীয় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন বলে জানা গেছে।

জেলার নবনির্বাচিত উপজেলা আমীরগন হলেন,দিনাজপুর শহর হাফেজ মাওলানা মাছুম তারিফ,সদর,মাওলানা নুরুল্লাহ সরকার,বিরল,হাফেজ মাওলানা আব্দুর রশিদ,বোচাগঞ্জ,মোঃ মাহবুবুর রহমান, কাহারোল,মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জ,মো: মঞ্জুরুল ইসলাম,খানসামা, মোঃ সামিউল ইসলাম,চিরিরবন্দর,মোঃ রাশেদুল হক, পার্বতীপুর, মোঃ ইউসুফ আলী, ফুলবাড়ি, মাওলানা মোঃ জয়নাল আবেদিন,বিরামপুর, মাওলানা মোঃ আবু হানিফ,নবাবগঞ্জ,মাওলানা মোঃ আবুল কাশেম,ঘোড়াঘাট,মাওলানা মোঃ রেজাউল করিম প্রমুখ।

পুনরায় নির্বাচিত উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলাম বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ! দলের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব আবারও আমার ওপর দেওয়া হয়েছে। আমার অর্পিত দলের এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই জন্য মহান আল্লাহর অশেষ রহমত এবং সকলের দোয়া কামনা করছি।

পড়ুন : বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ নেই: মীর শাহে আলম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন