গাইবান্ধায় তিনটি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

​গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

বিজ্ঞাপন

​শনিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটাসংলগ্ন নির্মাণাধীন আধা-পাকা ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম) ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো উদ্ধার করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে।

​সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেল ও পেট্রলবোমাগুলো নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

​নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন