টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে একটি শাখায় আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। অফিসের নিচ তলার জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি প্লাষ্টিকের বতল ও আগুনে পোড়া ল্যাকড়া দেখা যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের কার্যক্রম শেষ করে যার যার মতো গন্তব্য স্থলে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় আগুন দেয়। এতে শাখার ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র আগুনে পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হারিজুর রহমান বলেন, ব্যাংকের নাইট গার্ড এর মাধ্যমে ব্যাংকে আগুন দেওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দেশে নৈরাজ্য সৃষ্টির করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্ততি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন