মেসিদের হতাশার রাতে মায়ামির বিদায়ের আশঙ্কা

দুই গোল করলেন গঞ্জালো তাপিয়া। পাঁচটি সেভ করলেন প্যাট্রিক শুলটে। সপ্তম বাছাই কলাম্বাস ক্রু চমকে দিলো লিওনেল মেসি ও তার দলকে। প্লে অফ সিরিজের প্রথম রাউন্ডে তিন প্লে অফের প্রথম ম্যাচে ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারাল দলটি।

দুই নম্বর বাছাই মায়ামি পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল। কিন্তু কলাম্বাস তাদের জয়ের ধারা ধরে রেখে সাফল্যের দেখা পায়। ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের ১৫তম ছিল তারা। কিন্তু ছয়টি রেগুলার সিজনের ম্যাচ জিতে এমএলএস পোস্ট সিজনে তারা প্রবেশ করেছে, যা বর্তমান লিগে সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।

এই বছর উদ্বোধন হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে আরেকটি হতাশার রাত পার করল মায়ামি। এপ্রিলে প্রথম ম্যাচ খেলার পর থেকে নু স্টেডিয়ামে ১৭টি রেগুলার সিজনের ম্যাচ খেলে মাত্র ছয়টি জিতেছে। আর শনিবার প্রথমবার এই ভেন্যুতে গোল করতে ব্যর্থ হলো তারা। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ওহাইওর কলাম্বাসে।

বিজ্ঞাপন

পড়ুন : রুদ্ধশ্বাস জয়ে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন