বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর

সুষ্ঠ তদন্তের মাধ্যমে বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ন্যায় বিচার দ্রুত নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিভি চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো)।

রোববার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাটকোর পক্ষে এ আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অ্যাটকো পরিচালক এবং বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, টিপু আলম মিলনের বিষয়টি অ্যাটকো সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার প্রত্যাশা জানাচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বহিরাগত কয়েকজন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ঢুকে হাঙ্গামা ও গণ্ডগোল শুরু করে। একপর্যায়ে বহিরাগত ওই ব্যক্তিরা টেলিভিশনটির ডিএমডি টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে টিপু আলমকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।

বৈশাখী টেলিভিশনের সাংবাদিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু সভার সদস্যরা কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা দেখতে পান। বহিরাগত ব্যক্তিরা টিপু আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা থাকার কথা বলেন। তবে সেই মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বিষয়টি জানানোর পর প্রমাণও দেখানো হয়। তখন ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে সেখান থেকে টিপু আলমকে নিয়ে যায় পুলিশ।

টিপু আলম শুধু বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদকই নন; টিভি চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) পরিচালকও তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বৈশাখী টিভির কার্যালয়ে কী ঘটেছে? যে কারণে ডিএমডিকে হেফাজতে নিয়েছে পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন