নারায়ণগঞ্জে বায়ুদূষণবিরোধী অভিযান, ভাঙা হলো ইটভাটা

নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় এনবিএম ব্রিকস-৩-এর স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তিনটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা এবং প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন