শ্রীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠি পেটার ঘটনাও ঘটে। সংঘর্ষের পর পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজন বিভিন্ন দোকানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে শ্রমিকদের ধাওয়া করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। থানায় যেয়ে বিস্তারিত বলতে পারবো।
পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


