বাজিতপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ ঘরে ঢুকে করিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে উপজেলার উত্তর কৈলাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী। তাঁর দুই ছেলে কাউসার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরব প্রবাসী এবং এক মেয়ে সোহেনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ আদায়ের পর করিমা বেগম ওজু করতে যান। এ সময় তাঁর স্বামী নিজাম উদ্দীন কাজের উদ্দেশ্যে হাওরে চলে যান। স্বামীর অনুপস্থিতিতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাঁকে হত্যা করে বলে স্থানীয়দের ধারণা। পরে ঘর থেকে ৭৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় কামাল মিয়া বিষয়টি করিমা বেগমের পুত্রবধূকে জানালে তিনি ঘরে প্রবেশ করে করিমা বেগমের মরদেহ দেখতে পান। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়। নিহতের ভাসুর বাছির উদ্দিনও ঘটনার বিষয়টি জানিয়েছেন।
খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, এলাকায় মাদকের উপদ্রব বৃদ্ধির কারণে এ ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উত্তর কৈলাগসহ আশপাশের এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন