বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জেলা কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. রিজন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. ফুলবাবু, এরশাদুল, বিমল, সাধু, ট্রাক শাখার সভাপতি মো. আয়নাল হক, ফুলবাড়ী শাখার লোড-আনলোড সভাপতি মো. হাফিজুর রহমান সাগর, সদর উপজেলা লোড-আনলোড শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ভুরুঙ্গামারী উপজেলা বাস-মিনিবাস শাখার সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, সুরুজ আলী এবং যুবদলের সহসভাপতি মাসুদ রানা বাবুসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তাঁরা আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন কমিটির নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
একই সঙ্গে জেলায় নিষিদ্ধ সংগঠনের কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে যথাযথ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


