হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৩০ নভেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে। প্রথমে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। পুরো টার্মিনাল চালু করতে সর্বোচ্চ ১৪ মাস লাগবে।
মন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখেছি ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করা কঠিন। তাই সরকার শর্ত মেনে নিয়েছে।
কক্সবাজার বিমানবন্দর ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না জানিয়ে তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে, তবে ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না।
পড়ুন : ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞা


