ঢাকার রাস্তায় আজ ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ করবে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির এই ‘শোডাউন’ শুরু হবে। শেষ হবে মিরপুর ১২ নম্বরে গিয়ে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি হবে। দলের পক্ষ থেকে একে বলা হচ্ছে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানতে চাইলে আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে।

বিজ্ঞাপন

পড়ুন : শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন