নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পাঠচক্র অনুষ্ঠিত

সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জাতীয় কবির ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর সোমবার নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

পাঠচক্রে অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন এই পাঠচক্র। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পাঠচক্রের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু বিভাগের পক্ষ থেকে আয়োজন সাধারণত হয় না। একসাথে যখন অনেকেই বসি তখন বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যেহেতু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বইটি আলোচিত হয়। পাঠচক্রের মাধ্যমে নিজেদের ভাবনার ভিন্নতা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি এবং আমাদের চিন্তাশক্তি বৃদ্ধি পায়। পাঠচক্রের মাধ্যমে আমরা জ্ঞানের গভীরে প্রবেশ করতে পারি। জ্ঞানার্জন করতে হলে ও নিজেকে বিকশিত করতে চাইলে আমাদের তিনটি কাজ করতে হবে এবং তা হলো- আমাদেরকে পড়তে, পড়তে এবং পড়তে হবে। ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত পাঠচক্রে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মার্জিয়া আক্তার এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৬

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন