ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড ঠেকাতে কাজ করছেন বিজিবি সদস্যরা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলাগুলোর শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য স্পর্শকাতর পয়েন্টে নিরাপত্তা–নজরদারি বাড়ানো হয়েছে।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক মনিটর করছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্ব, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে তারা। দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা, স্বাভাবিক চলাচল ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বিজিবি বদ্ধপরিকর।

পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন