তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে বেলা ১১টা ৩০ মিনিটে তিনি স্বর্ণদ্বীপে অবতরণ করেন।

বিজ্ঞাপন

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট যৌথভাবে অংশ নিচ্ছে।

পরিদর্শনকালে অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের পেশাদারত্ব এবং বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনীও ঘুরে দেখবেন তিনি।

দিনব্যাপী এই সামরিক মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন