গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
মঙ্গলবার( ২৪ নভেম্বর) দুপুর ৩ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা মহাসড়ক ছেড়ে সরে যায়।
এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি ও আনসার সদস্যদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং মহাসড়কে টহল চলমান রয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : নেত্রকোনায় তৃণমূলের নারী নেত্রীদের রূপান্তরমূলক নেতৃত্ব প্রশিক্ষণ
বিজ্ঞাপন


