ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় প্রাইভেটকার ও মাটি বহনকারী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

আহতরা হলেন মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫)। মেহেদী হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকায়। ফিরোজ আলীর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে ঢুলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৬টা ৪০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল প্রাইভেটকারটি।

বিজ্ঞাপন

পড়ুন : হস্তশিল্পে স্বনির্ভরতার স্বপ্ন: নেত্রকোনায় ৩০ নারীর নতুন পথচলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন