আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

সারাদেশে পরিকল্পিত আগুন সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল মহড়া চলমান রয়েছে।

২৫ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাজারো নেতাকর্মী নিয়ে মহড়ায় নেতৃত্বদেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আলী আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহম্মদ, শফিক, ইয়াছিনসহ নেতাকর্মীরা৷

এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া করছি। এ জনগন জান ও মালের নিরাপত্তায় সক্রিয় অবস্থান নিয়ে জেলার প্রতিটি অঞ্চলে অংশ নিচ্ছি। রূপগঞ্জের সড়ক মহাসড়কে আমরা মোটরসাইকেল মহড়া, সভা, সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রেখেছি।

বিজ্ঞাপন

পড়ুন : খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন