পদ্মার এক কাতল মাছের দাম ৪৬ হাজার ২৫০ টাকা!

রাজবড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫শত গ্রাম ওজনের একটি কাতল মাছ।যার দাম হয়েছে- ৪৬ হাজার ২শত ৫০ টাকা!

বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরীঘাটের উজানে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

জেলেরা জানান- মঙ্গলবার রাতের দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরীঘাট এলাকায় মাছ ধরতে যাই,রাতে নদীতে জাল ফেলে বসে থাকি।কিন্ত জালে কোন মাছ ধরা পড়েনা।পরে বুধবার ভোরের দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোন মাছ ধরা পড়েছে,পরে জালটি নদী থেকে আমরা তুলতেই  দেখি বিশাল একটি কাতল মাছ। এত বড় মাছ পেয়ে আমি ও আমার সঙ্গীরা বেশ খুশি।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা বলেন,বুধবার ভোরের দিকে কাতল মাছটি জেলেরা দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত নিয়ে আসলে আমি সেখান থেকে প্রতি কেজি কাতল মাছ ২ হাজার ৫শত টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মোট ৪৬ হাজর ২শত ৫০ টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে কেজিতে ১শত টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দিয়েছি।

বিজ্ঞাপন

পড়ুন : ফুলছড়ির চরাঞ্চলে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন