কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বুধবার পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়।

অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘দ্বি-পাক্ষিক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে দুই দেশই উপকৃত হবে। উভয় দেশের আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরকে উৎকর্ষিত করবে। এই সেমিনারের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরের পথ সুগম হলো।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আলী অজগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেন্ডি ব্রিয়ানটরো। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

সেমিনারের তথ্য নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন