শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ের পাশ দিয়ে রেলক্রসিং এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আক্তারুল আলম মাস্টার বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাঁর অনুসারীরা রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়াচ্ছে। একই সঙ্গে শ্রীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের উসকে দিয়ে কারখানায় বিশৃঙ্খলা ও হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি কারখানায় হামলা, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন