বিয়ের শখ পূরণে হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী

বিয়ে জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। সেই বিশেষ মুহূর্তকে একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করলেন ভোলার বোরহানউদ্দিনের ফ্রান্সপ্রবাসী যুবক মো. শাহিন ফকির। সড়কপথের দীর্ঘ যাত্রা নয়, ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে ফিরলেন নিজ গ্রামে। আকাশপথে নববধূর এমন আগমন ঘিরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাস। আর হেলিকপ্টার দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের শত শত মানুষ।

ব্যতিক্রমী এ আয়োজনের নায়ক বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. শাহিন ফকির। তিনি ওই গ্রামের মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি।

সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মারজিয়া মীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে নিয়ে আসার স্বপ্ন ছিল তাঁর। একই ইচ্ছা পোষণ করেছিলেন মা-বাবাও। অবশেষে পরিবারের সেই শখ ও দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে নববধূকে নিয়ে টবগী ইউনিয়নে অবতরণ করেন শাহিন ফকির। হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গেই সেখানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন।

জানা গেছে, আগের দিনই তাঁদের বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। তবে সরকারি সফরকে কেন্দ্র করে আকাশসীমায় বিধিনিষেধ থাকায় সেদিন তা সম্ভব হয়নি। পরে বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারে বাড়ি ফেরার সেই আয়োজন সম্পন্ন হয়।

নিজের ব্যতিক্রমী আয়োজনের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন চিত্র। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

এদিকে হেলিকপ্টারে নববধূ আসার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন। কেউ মোবাইল ফোনে ধারণ করেন নবদম্পতির আগমনের দৃশ্য, কেউ আবার সরাসরি দাঁড়িয়ে উপভোগ করেন ব্যতিক্রমী এই আয়োজন। গ্রামীণ জনপদে এমন দৃশ্য সচরাচর দেখা না যাওয়ায় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের মধ্যে ছিল বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস।

স্থানীয়দের মতে, বিয়ের আনন্দকে ঘিরে শাহিন ফকিরের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাসজীবনের ব্যস্ততার মাঝেও নিজের শখ, মা-বাবার ইচ্ছা এবং ভালোবাসার মানুষকে ঘিরে তাঁর এই আয়োজন হয়ে উঠেছে স্মরণীয়। নতুন জীবনের শুরুতেই আকাশপথে এমন চমক নবদম্পতির জীবনে যোগ করেছে বিশেষ এক স্মৃতি। তাঁদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেছেন পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যাশায় ইনডোর, তবে রাতজাগা শিক্ষার্থী ও অনুমোদন নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন