খাগড়াছড়িতে সম্প্রীতি উন্নয়নে বিজিবির মানবিক সহায়তা

খাগড়াছড়ির রামগড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় সীমান্তবর্তী হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।

সকালে রামগড় জোন সদরে এক অনুষ্ঠানে গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনগণের মাঝে বসতঘর নির্মানের জন্য ঢেউটিন, বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা, উচ্চ শিক্ষায় সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা ও খাদ্য সামগ্রী বিতরণ, গরীব ও দূস্থ পরিবারের এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

এসময় তিনি, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় গরীব ও অসহায় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা দেন।

বিজ্ঞাপন

পড়ুন : হাতিয়ায় তথ্য সংগ্রহ গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন