মেহেরপুরে ৩১ লাখ টাকার ভারতীয় মালামালসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মালামালসহ আশরাফুল ইসলাম বেল্টু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শেওড়াতলা পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে ৪৭ বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক আশরাফুল ইসলাম বেল্টু গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের মধ্যপাড়ার সেন্টু আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন