বিজ্ঞাপন

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়।

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল:

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।

টিএ/

দেখুন: মহান বিজয় দিবস কাল, শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন