‎প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকবে সরকার: এমপি এনাম

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
‎
‎তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিকল্প নেই। এ খাতের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে হবে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎এমপি এনাম আরও বলেন, প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত খামারিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের উৎপাদিত দুধ, মাংস ও ডিম মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন, ড. জয়ীতা বসু,
‎
‎ভেটেরিনারি সার্জন সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
‎
‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন