শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণে কাজ করেছেন : ডা. লিটন এমপি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জনগণের পুষ্টি আমিষ চাহিদা পূরণে কাজ করেছেন । জনগণ যেন পুষ্টিহীনতা না ভোগে সেজন্যে খাল খনন করে মাছ অবমুক্ত করেছেন তিনি। যে যে সেক্টরে কাজ করলে দেশের ও জনগণের উন্নতি হবে সেই কাজগুলি শহীদ জিয়া শুরু করে গেছেন। আজ তিনি অমর হয়ে আছেন বাংলার জনগণের হৃদয়ে।

‎ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ ৭- ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।

প্রধান অতিথি ডা. লিটন এমপি বলেন পশু পাখির জন্য ত্রিশালে একটি ডায়াগনস্টিক সেন্টার করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমার ত্রিশালে নিম্নমানের খাদ্য তৈরি করে বিক্রি করা চলবে না।

‎এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট সংগঠক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনসহ খামারিগণ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন