সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

সন্ত্রাস-নাশকতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বড় মসজিদ থেকে বিক্ষোভ বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে দিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ চরমভাবে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সর্বত্র সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা বৃদ্ধি পেলেও সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের অন্যন্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন