পাবনার বেড়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী মিলন গ্রেপ্তার, থানা ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে মিলন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর গ্রেপ্তারের পর বিচারের দাবিতে আমিনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে আমিনপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ,মিলন দীর্ঘদিন ধরে ঢাকা সাভার থেকে মাদক এনে আমিনপুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এলাকার সচেতন নাগরিকেরা তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি বিভিন্ন পুলিশ কর্মকর্তার কথিত আত্মীয় পরিচয় ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা,হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাতেন।

মিলনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাতেই স্থানীয় বাসিন্দারা আমিনপুর থানার সামনে জড়ো হন। পরে থানার গেটে অবস্থান নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

এলাকাবাসীর দাবি,এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন