এমপি কিরনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলা, গ্রেফতার ১

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্ত কামাল ওরফে শাহ কামাল খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা বাদী হয়ে নড়িয়া থানায় মামলাটি করেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় এলাকার একটি বাড়ি থেকে শাহ কামালকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধানকোরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শাহ কামালের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এমপি শফিকুর রহমান কিরনকে নিয়ে বিভিন্ন পোস্ট, ভিডিও ও গ্রাফিকস প্রচার করা হয়। এসব কনটেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীমের সঙ্গে শাহ কামালের নিয়মিত যোগাযোগ ছিল। তার উস্কানি ও অর্থায়নে এসব কর্মকাণ্ড পরিচালিত হতো বলে জানা গেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ তদন্ত করছে।

মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি কামাল ওরফে শাহ কামাল খানকে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন