ধামরাই প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই

ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে সাংবাদিক অঙ্গন। আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীদের নিয়ে সদস্যদের মধ্যে চলছে আলোচনা ও নির্বাচনী তৎপরতা।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান এবং নিউজ টোয়েন্টি ওয়ানের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম।

সহসভাপতি পদে লড়ছেন দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও প্রাইম টেলিভিশনের ধামরাই প্রতিনিধি শ্রী কার্তিক ঘোষ এবং দৈনিক তৃতীয় মাত্রার ধামরাই প্রতিনিধি রঞ্জিত কুমার পাল।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ও বাংলাদেশ সময়ের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রতিদিনের কাগজের ধামরাই প্রতিনিধি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মামুন আহমেদ জয়। অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এসের সোহেল রানা।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ রয়েছেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। তিনি এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা করছেন প্রেসক্লাবের সদস্যরা। নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং ধামরাইয়ের সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকার প্রত্যাশা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন