নিখোঁজের ছয়দিন পর বাড়ির পাশে সেফটি ট্যাংকে মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয়দিন পর সাইদুর ইসলাম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সাইদুর ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে সিঙ্গারা আনতে বের হয়েছিল সাইদুর। এরপর আর বাড়ি ফেরেনি সে। ছোট্ট শিশুটির সন্ধানে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান পেতে সহযোগিতাও কামনা করা হয়। ছয় দিন পর বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকেই উদ্ধার হলো শিশুটির মরদেহ। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন