দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বোমাবাজির প্রতিবাদে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে “দেশব্যাপী নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা।
উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার উত্তরাঞ্চলের “অঞ্চল তত্ত্বাবধায়ক” ও রূপগঞ্জ উপজেলার এনসিপির সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইউসুফ হোসাইন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা সুজন, রূপগঞ্জ উপজেলার এনসিপির আহবায়ক আজিজুল হাকিম রাতুল, রূপগঞ্জ শাখার সদস্য সচিব ও দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাখাওয়াত হোসেন তারেক, রূপগঞ্জ উপজেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক ও তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট মো: সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক ও কায়েতপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী (অব) সার্জেন্ট মো: ইলিয়াস মিয়া প্রমূখ।
পড়ুন : শ্রীপুরে ২০০ অটোরিকশার বহর নিয়ে মাদকের বিরুদ্ধে র্যালী


