শ্রীপুরে ২০০ অটোরিকশার বহর নিয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালী

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারী চালিত ২০০ অটোরিকশা নিয়ে ভিন্নধর্মী মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে বরমীর জাগরণ লেখা ব্যানার ফেস্টুন হাতে মাদক বিরোধী র‍্যালীতে যুক্ত হয়েছে অটোচালক, ভ্যানচালক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ।

আজ শুক্রবার(২৭ নভেম্বর) বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদক বিরোধী র‍্যালী শুরু হয়। মাদক বিরোধী র‍্যালীর আয়োজন করেন বরমী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজমুল আকন্দ রনি। তিনি বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

ইউপি চেয়ারম্যান প্রার্থী রনি বলেন, আমাদের সমাজের মাদক এখন মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে। মাদক যেন আজ ঘুণপোকা। তরুণ প্রজন্মকে ভেতর থেকে কুরে খায়। তাদের বাঁচাতে এমন ভিন্নধর্মী আয়োজন। এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত করেন। একজন জনপ্রতিনিধি পারে একটি জনপদকে ভালো রাখতে। তিনি আরও বলেন, দেখুন নিজেদের শত-শত বাহন নিয়ে সবাই একত্রিত হয়েছে কারণ একটাই নিজের সন্তান এবং সমাজকে ভালো রাখা।

বিজ্ঞাপন

পড়ুন : লাভজনক হওয়ার প্রত্যাশায় জিল বাংলা সুগার মিল: শুরু হলো আখ মাড়াই মৌসুম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন