একটা মারলে আমরা দুইটা মারবো: আমির হামজা এমপি

“ছবর মবরের মধ্যে আমি নেই। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন। ” বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।শুক্রবার (২৭ নভেম্বর) তার নিজস্ব ফেসবুকে এ মন্তব্য করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে এ কথা বলতে।

জামায়াতের এই সংসদ সদস্য আরো বলেন, ছবর-মবর এখন আর নেই, ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মাইর খেতে পারবো না। একটা মারলে দুইটারে মারবো, সেই ব্যবস্থা করেন।

তিনি আরো বলেন, প্রয়োজনে জামায়াত ছেড়ে দিব। আমি মাইর খেতে পারবো না।খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন এমপি আমির হামজা। ‘একটা মারলে আমরা দুইটা মারবো’ সংসদ সদস্যের ১৬ সেকেন্ডের একটি ভিডিও একথা আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই ভিডিওএর সত্যতা নিয়ে নিয়ে জামায়াতের নেতারা কোন মন্তব্য করতে রাজী হননি।

এ ব্যপারে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইলে ফোন দিলেও রিসিভ কনেনি তিনি। পরে হোয়াটস্অ্যাপে খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধে জামায়াত নেতা মো. শাজাহানের অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনন্ত পাঁচজন আহত হন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ‎রূপগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন