পাঁচ নম্বরে ঢাকা, লাহোরের বাতাসে ভয়াবহ দূষণ

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩৭৪)। দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ৩০৪) যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (২৯২), ভারতের কলকাতা (১৮০) ও আরব আমিরাত (১৬৩)।

এদিকে, দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসের মান অত্যন্ত খারাপ। শহরটির বায়ুমান সূচক ৩৫৮, যা বিপজ্জনক পর্যায়ের দূষণ নির্দেশ করে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৭০, যা খুব অস্বাস্থ্যকর।

ঢাকা ছাড়াও অস্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় রয়েছে ভারতের কলকাতা, আয়ারল্যান্ডের ডাবলিন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাকিস্তানের করাচি।

এ ছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় রয়েছে চীনের সাংহাই, উহান ও চেংদু, কাতারের দোহা, আফগানিস্তানের কাবুল, ভারতের মুম্বাই, উজবেকিস্তানের তাশখন্দ, মিসরের কায়রো, উগান্ডার কাম্পালা, মঙ্গোলিয়ার উলানবাটর এবং ভিয়েতনামের হো চি মিন সিটি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে ধরা হয়।

বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শও দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ডিসেম্বরে আসছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন