আসন্ন বড়দিন উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হয়েছে বর্ণিল উৎসবের আয়োজন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায় হোটেলটি সেজে উঠেছে এক মনোমুগ্ধকর ক্রিসমাস গন্তব্য হিসেবে, যেখানে ঐতিহ্যবাহী উৎসবের আমেজের সঙ্গে যুক্ত হয়েছে সৃজনশীলতা, আভিজাত্য ও ভ্রমণের অনন্য অনুষঙ্গ।
ভূমি থেকে ১৪০ ফুট উচ্চতায় শুরু হওয়া বর্ণিল ক্রিসমাস সাজসজ্জা এবারের আয়োজনকে দিয়েছে এক বিশেষ মাত্রা। হোটেলের আলোকসজ্জায় সজ্জিত বহির্ভাগ থেকে শুরু করে নান্দনিকভাবে সাজানো অভ্যন্তরীণ পরিসর—প্রতিটি আয়োজনেই ফুটে উঠেছে বড়দিনের আনন্দ ও উৎসবের আবহ। দর্শনার্থীদের জন্য একটি উপভোগ্য ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই সাজসজ্জার প্রতিটি বিষয় পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ দৃষ্টিনন্দন জিঞ্জারব্রেডের তৈরি একটি উড়োজাহাজ, যা হোটেলটির বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানকে কেন্দ্র করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। রন্ধনশিল্পের নিপুণতা, সৃজনশীলতা ও ভ্রমণের অনুপ্রেরণার সমন্বয়ে নির্মিত এই ব্যতিক্রমী স্থাপনাটি এবারের বড়দিন উদযাপনের বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে। পাশাপাশি এটি দর্শনার্থীদের জন্য স্মরণীয় ছবি তোলার একটি অনন্য সুযোগ তৈরি করেছে।
ক্রিসমাস ট্রি আলোকিত করার আনুষ্ঠানিকতা, জিঞ্জারব্রেড উড়োজাহাজ উন্মোচন এবং ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, সহযোগী প্রতিষ্ঠান ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইএইচজি দক্ষিণ-পশ্চিম এশিয়ার এরিয়া ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার | ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, আশওয়ানি নায়ার বলেন, “বড়দিন এমন একটি সময়, যখন মানুষ আনন্দ, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর মধ্য দিয়ে স্মৃতি তৈরি করে, যা উৎসব শেষ হওয়ার পরও দীর্ঘদিন মনে থেকে যায়। এ বছর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আমরা প্রচলিত উৎসবের সাজসজ্জার গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী কিছু উপহার দিতে চেয়েছি। আমাদের দৃষ্টিনন্দন আলোকসজ্জা থেকে শুরু করে বিশেষ জিঞ্জারব্রেড উড়োজাহাজ—প্রতিটি আয়োজনেই রয়েছে ঢাকার মানুষের জন্য অসাধারণ কিছু উপহার দেওয়ার প্রত্যয়। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আয়োজন ঘুরে দেখতে, সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে এবং আমাদের সঙ্গে বড়দিনের আনন্দ উপভোগ করতে। এই উৎসবে বিমানবন্দরের একটু জাদুকরী অভিজ্ঞতা পেতে আপনার ভ্রমণকারী হওয়ার প্রয়োজন নেই।”
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এবারের উৎসব আয়োজন বাস্তবায়িত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায়, যারা এ আয়োজনের এক্সক্লুসিভ ক্রিসমাস ডেকোরেশন পার্টনার। এই অংশীদারত্ব উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং কমিউনিটির জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগকে প্রতিফলিত করে।
দৃষ্টিনন্দন উৎসবসজ্জা, আলোকোজ্জ্বল ক্রিসমাস ট্রি, বিমান চলাচল থেকে অনুপ্রাণিত বিশেষ আকর্ষণ এবং ডিসেম্বরজুড়ে পরিকল্পিত নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবারের ছুটির মৌসুমে ঢাকার অন্যতম আকর্ষণীয় উৎসব গন্তব্য হয়ে ওঠার প্রত্যাশা করছে।
উৎসবের অভিজ্ঞতা, খাবার ও উদযাপন
উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজন করা হবে প্রাণবন্ত ক্রিসমাস কার্নিভাল, যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বড়দিনের আনন্দময় আবহ। পাশাপাশি হোটেলে থাকছে বিশেষ উৎসবমুখর ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন, যেখানে মৌসুমি খাবারের বৈচিত্র্য ও উৎসবের উষ্ণতা একসঙ্গে উপভোগ করার সুযোগ থাকবে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর আয়োজন করা হবে বিশেষ মিউজিক্যাল নাইট, যার মধ্য দিয়ে অতিথিরা আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে পারবেন।
উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে হোটেলের বেকারি ও কুলিনারি আয়োজনেও থাকছে বিশেষ চমক। পুরো উৎসবের মৌসুমজুড়ে পাওয়া যাবে ক্রিসমাস গুডি বক্স, উৎসবের বিশেষ কেক এবং নানা ধরনের সুস্বাদু ও তাজা বেকড ডেজার্ট। হোটেলে উদযাপন কিংবা ঘরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া—প্রতিটি মুহূর্তকে আরও বিশেষ করে তুলতেই সাজানো হয়েছে এসব মৌসুমি উপহার ও খাবারের আয়োজন।
হোটেলটির ক্রিসমাস সাজসজ্জা ২৭ নভেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পরিবার, বন্ধু ও সকল দর্শনার্থীকে আমন্ত্রণ জানানো হচ্ছে—যেখানে বড়দিনের জাদু মিশে যাবে ভ্রমণের বিস্ময়ের সঙ্গে, এমন এক ব্যতিক্রমী উৎসবের অভিজ্ঞতা উপভোগ করতে।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট সম্পর্কে
ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) পরিচালিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট একটি পাঁচ তারকা হোটেল, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী কৌশলগত অবস্থানে অবস্থিত। ২৮৪টি কক্ষ ও স্যুইট, স্বতন্ত্র ডাইনিং অভিজ্ঞতা, আধুনিক সভা ও অনুষ্ঠান আয়োজনের সুবিধা, অবসর বিনোদন এবং অতিথিকেন্দ্রিক আতিথেয়তা সেবার সমন্বয়ে হোটেলটি দেশি-বিদেশি ব্যবসায়িক ও অবকাশযাপনকারী অতিথিদের জন্য উন্নতমানের সেবা প্রদান করে।
পড়ুন : সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান


