পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক বলে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলে বসবাসকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ করে দিয়েছেন যা ইতিহাসে প্রথম।
শনিবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে আয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।
তিনি আরো বলেন,” অতীতের সরকারগুলো যেভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে কাজ করেছে বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করবে।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য সকল জাতিগোষ্ঠীর মধ্যে সাস্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন, আইনশৃঙ্খলা পরিস্থিতি জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


